জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন যারা!
🕋 যারা ঈমানদার তারা জান্নাতে যাবেন। আর যারা কাফির (ঈমান আনেনি) তারা চিরকাল জাহান্নামে থাকবেন। এটা আল্লাহ তাআলার মৌলিক নীতি। কিন্তু এমন কিছু ঈমানদার আছেন, যারা মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাবেন না।বরং তারা নিজেদের গুনাহর কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন। তারপর আল্লাহ তাআলা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তাওবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা তাদের বিনা শাস্তিতে জান্নাত দিতেও পারেন। জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন- হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো- ১. যে হারাম খাবার খায়: জাবের ইবনে আবদুল্লাহ (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, ‘যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না।’ (বায়হাকি শরিফ, হাদিস নং : ৫৫২০) ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী: জুবাইর ইবনে মুতইম (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না।’ (বুখারি, হাদিস নং : ৫৫২৫) ৩. প্রতিবেশীকে কষ্টদাতা: আবু হুরাইরা (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা কর...